ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে
ফেব্রুয়ারি ৮, ২০০৪ | বই আলোচনা, রতন ভৌমিক প্রণয়
বইটি প্রকাশ কাল ২০০২’ ফেব্রুয়ারি হলেও আমার কাছে নতুন। আহমেদ নকীব -এর খুব বেশী লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়নি অথবা বলা যায়, সাম্প্রতিক সময়ের অন্য দশজন লেখকের মতো তিনি দিনরাত পিঁপড়ার মতো ডিম্ব প্রসব করা সাহিত্য রচনায় অভ্যস্ত নন।