|

লেখা জমা দিন

সকাল পত্রে লেখা পাঠান

সকাল পত্র সৃজনশীল লেখালেখি ও সাহিত্যচর্চার একটি উন্মুক্ত মঞ্চ। আমরা নতুন ও প্রতিষ্ঠিত লেখকদের সৃজনশীল রচনা পাঠ করতে এবং নির্বাচিত লেখা পাঠকের কাছে পৌঁছে দিতে আগ্রহী। আপনার মৌলিক লেখাগুলো সকাল পত্রে প্রকাশের জন্য পাঠাতে পারেন। আমাদের প্রতি আস্থা রেখে লেখা পাঠানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনার সৃজনশীল অবদানের অপেক্ষায় রইলাম।

গদ্য

প্রবন্ধ, নিবন্ধ, মুক্তগদ্যসহ বিভিন্ন ধরনের অপ্রকাশিত ও মৌলিক গদ্যরচনা সকাল পত্রে পাঠাতে পারেন। সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক ভাবনার ওপর সৃজনশীল এবং চিন্তাশীল লেখাকে আমরা সাদরে স্বাগত জানাই।

কবিতা

কবিতার বিভিন্ন ধারা, আঙ্গিক ও নিরীক্ষাধর্মী অপ্রকাশিত কবিতা সকাল পত্রে প্রকাশের জন্য পাঠাতে পারেন। বিদেশি কবিতার বাংলা অনুবাদ পাঠানোর ক্ষেত্রে মূল ভাষার কবিতাটিও সংযুক্ত করতে হবে। কবিতা পাঠানোর সময় একসঙ্গে ন্যূনতম ৫টি কবিতা জমা দেওয়ার অনুরোধ রইল।

গল্প

ছোটগল্পসহ বিভিন্ন ধরনের অপ্রকাশিত ও মৌলিক গল্প সকাল পত্রে পাঠাতে পারেন। বিদেশি গল্পের বাংলা অনুবাদের ক্ষেত্রে মূল গল্পটিও সংযুক্ত করতে হবে। গল্পের দৈর্ঘ্য সর্বোচ্চ ৫,০০০ শব্দের মধ্যে রাখার অনুরোধ জানানো হচ্ছে।

সমালোচনা ও পর্যালোচনা

বই, চলচ্চিত্র, নাটক, সংগীত, আলোকচিত্র ও চিত্রপ্রদর্শনী নিয়ে আপনার বিশ্লেষণধর্মী লেখা পাঠাতে পারেন। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল, মননশীল ও যুক্তিনির্ভর সমালোচনাকে সকাল পত্র সাদরে গ্রহণ করে।

লেখকের পরিচিতি

প্রতিটি লেখার সঙ্গে আপনার একটি সাম্প্রতিক ছবি এবং সর্বোচ্চ ১০০ শব্দের তৃতীয় পুরুষে লেখা সংক্ষিপ্ত লেখক-পরিচিতি পাঠাতে হবে। লেখক-পরিচিতিতে আপনার সাহিত্যচর্চা, প্রকাশিত রচনা ও প্রাসঙ্গিক পরিচয় সংক্ষেপে উল্লেখ করতে পারেন।

সম্পাদকীয় যোগাযোগ

ইমেইল:

samuelmallik@gmail.com