|

নিয়ম ও নীতিমালা

### সাহিত্য ও সংস্কৃতির কাগজ

**সকাল পত্র** শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক একটি পূর্ণাঙ্গ সাহিত্যপত্র। এখানে গদ্য, কবিতা, গল্প, উপন্যাস, সমালোচনা, বইপত্র, অনুবাদ, শিল্পকলা এবং সংস্কৃতিচিন্তার নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়। অনলাইনে প্রকাশিত নির্বাচিত লেখাগুলোর সমন্বয়ে প্রতিবছর একটি মুদ্রিত সংখ্যা প্রকাশের উদ্যোগ রয়েছে।

### সকাল পত্রে যা প্রকাশিত হয়

সকাল পত্রে প্রধানত অপ্রকাশিত ও মৌলিক লেখা প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক, ব্লগ, ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা অন্য কোনো সাময়িকী বা পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত লেখা সাধারণত গ্রহণ করা হয় না।

লেখকের পরিচিতি বা প্রতিষ্ঠার চেয়ে লেখার মান ও মৌলিকতাকে আমরা বেশি গুরুত্ব দিই। পাঠানো লেখার প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন কিংবা বিয়োজনের অধিকার সম্পাদকমণ্ডলী সংরক্ষণ করেন।

লেখা পাঠানোর পর দুই মাসের মধ্যে প্রকাশের জন্য নির্বাচিত হলে সম্পাদকীয় দপ্তর থেকে লেখককে জানানো হবে। পাঠানো লেখা অন্য কোথাও প্রকাশিত হলে তা প্রত্যাহার করার অনুরোধ জানানো হচ্ছে। লেখা পাওয়ার পর সম্পাদকীয় দপ্তর থেকে প্রাপ্তিস্বীকার করা হবে।

### কপিরাইট ও স্বত্ব

সকাল পত্রে প্রকাশিত লেখার মুদ্রিত সংস্করণে পুনঃপ্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখাকে অগ্রাধিকার দেওয়া হবে। লেখা প্রকাশের পরবর্তী দুই মাস পর্যন্ত প্রকাশনার স্বত্ব সকাল পত্র সংরক্ষণ করবে। এই সময়সীমা অতিক্রান্ত হলে লেখক পুনরায় তাঁর লেখার স্বত্ব ফিরে পাবেন।

প্রকাশিত লেখা অন্য কোনো মাধ্যমে পুনঃপ্রকাশের ক্ষেত্রে অবশ্যই সকাল পত্রের নাম ও মূল প্রকাশনার সূত্র উল্লেখ করতে হবে।

### যে ধরনের লেখা প্রকাশ করা হয় না

সকাল পত্র লেখকের স্বাধীন মতপ্রকাশ ও সৃজনশীল চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী। তবে সাহিত্যিক সততা ও নৈতিকতার প্রশ্নে আমরা আপসহীন। কোনো ধরনের নকল, অন্যের লেখা নিজের নামে চালানো কিংবা কপিরাইট লঙ্ঘন করে এমন লেখা প্রকাশ করা হয় না।

আমরা গঠনমূলক সমালোচনা ও মুক্তচিন্তাকে স্বাগত জানাই। তবে ব্যক্তিগত বিদ্বেষ, সামাজিক বিভেদ, ঘৃণা, বর্ণবাদ কিংবা কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যসংবলিত লেখা প্রকাশ করা হয় না।

### [লেখা পাঠান] (https://shakalpatra.com/submit-your-writing/)

সকাল পত্রে আপনার মূল্যবান লেখা পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চায় আপনার সৃজনশীল অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।